শুক্রবার, নভেম্বর 27, 2026
10:59:53 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সৌরভ দাসের পাসপোর্ট কীভাবে ফাঁস? সরকারি ব্যবস্থার ভিতরেই ‘তথ্য চোর’ রয়েছে, প্রশ্ন অভিজিৎ দীপকের

সৌরভ দাসের পাসপোর্ট ফাঁসের অভিযোগে উদ্বেগ প্রকাশ CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। সরকারি ব্যবস্থার ভিতর থেকে তথ্য ফাঁসের দাবি, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সৌরভ দাসের পাসপোর্টের মতো সংবেদনশীল ব্যক্তিগত নথি প্রকাশ্যে ছড়িয়ে পড়ার অভিযোগ ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তাঁর দাবি, সরকারি ব্যবস্থার অভ্যন্তর থেকেই ওই নথি ফাঁস করা হয়েছে এবং বর্তমানে একাধিক বিজেপি সমর্থক তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন।

এক্স-এ একটি পোস্টে দীপক প্রশ্ন তুলেছেন, একজন সাধারণ নাগরিকের ব্যক্তিগত নথি কীভাবে এত সহজে প্রকাশ্যে ছড়িয়ে পড়ছে? একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য পাওয়া নিয়ে জটিলতার প্রসঙ্গও টেনে এনেছেন তিনি।

দুটি ঘটনার তুলনা করে ব্যক্তিগত গোপনীয়তা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন দীপক। তাঁর বক্তব্য, সাধারণ নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অথচ এমন তথ্য ফাঁস হলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও উঠছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন