বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
18:57:15 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পাওনা টাকা চাওয়াই কাল!ডায়মন্ড হারবারে যুবককে গলা কেটে খুনের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে গলা কেটে খুনের অভিযোগ। সরিষা বাজার থেকে ফেরার পথে হামলা, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে যুবককে গলা কেটে খুনের অভিযোগ উঠল। বুধবার গভীর রাতে তফা মাদপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম রিয়াজুল মোল্লা ওরফে রাহুল ওরফে জিন আলি মোল্লা। তাঁর বাড়ি আমিরা গ্রামে।

অভিযোগ, বুধবার রাত ১০টা নাগাদ সরিষা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচাতে একটি বাড়ির সামনে গিয়ে ‘বাঁচাও’ বলে চিৎকার করেন তিনি। চিৎকার শুনে বাড়ির মালিক ও স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

গুরুতর আহত রিয়াজুলকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই খুন। বন্ধুদের ধার দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা বলে অভিযোগ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন