বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
18:57:17 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ওপারে অশান্তি,এপারে ধাক্কা! ঘোজাডাঙ্গা সীমান্তে থমকে সারি সারি ট্রাক,ব্যাহত বাণিজ্য

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের জেরে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা স্থলবন্দরে ব্যাহত ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য। সীমান্তে সারি সারি পণ্যবাহী ট্রাক, দীর্ঘ অপেক্ষায় চালক ও ব্যবসায়ীরা।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে। মিছিল, বিক্ষোভ ও অবরোধের জেরে ব্যাহত হচ্ছে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। সীমান্তে পণ্যবাহী ট্রাকের আনাগোনা কমেছে। পার্কিং এলাকায় সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকলেও সীমান্তের রাস্তা অনেকটাই শুনশান।

এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর ঘোজাডাঙ্গা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য দুই দেশের মধ্যে আদান-প্রদান হয়। কিন্তু ওপারের অস্থির পরিস্থিতির কারণে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ এবং ভারতমুখী ট্রাক চলাচলে তৈরি হয়েছে সমস্যা। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে চালকদের। দূরদূরান্ত থেকে আসা বহু ট্রাক আটকে পড়েছে পার্কিং এলাকায়।

এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন এক বাংলাদেশি ট্রাকচালক হাসান। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে এমন সমস্যায় পড়তে হতো না। বিএনপি সরকার আসার পর থেকেই নানা সমস্যার মুখে পড়ছেন তাঁরা। ব্যবসায়ীরাও বাণিজ্য ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন