বসিরহাটের মাটিয়া থানার কচুয়া এলাকায় ১২ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। মাটিয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে।
হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের মাটিয়া থানার কচুয়া এলাকায় ১২ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, রাস্তার পাশে ওই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে অভিযুক্ত। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে গণধোলাই দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ।
পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। নাবালিকার নিরাপত্তা এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
