বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
18:57:16 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দুবাই যাওয়ার ঘোষণা,দেড় মাসেই ইউ-টার্ন!হুমায়ুনের নতুন পরিকল্পনা কী?

রাজনীতি ছেড়ে দুবাইয়ে স্থায়ীভাবে থাকার ঘোষণা দিয়েও দেড় মাসের মধ্যে সিদ্ধান্ত বদল হুমায়ুন কবীরের। ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার বার্তা দিয়ে আগামী লোকসভা নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান।

আমিনুল হক,মানুষের মতামত:রেজিনগর উপনির্বাচনে ছেলের পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন হুমায়ুন। বাবরি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি পূরণ করে দুবাইয়ে চলে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রাজনৈতিক ময়দানে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

হুমায়ুন কবীরের বক্তব্য, রাজনীতিই তাঁর আসল জায়গা। আগামী লোকসভা নির্বাচনে একটি নয়, দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও করেছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে তাঁর এই প্রত্যাবর্তন কতটা প্রভাব ফেলবে রাজ্যের রাজনীতিতে?

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন