বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
18:49:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শারদ্বতের ‘মৃত ও ঋত তৃণমূল’ মন্তব্যে নতুন বিতর্ক,মদনের পাল্টা ‘ধৃত তৃণমূল’ খোঁচা

তৃণমূলের অস্তিত্ব ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই মন্তব্যের পাল্টা কটাক্ষ করলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র।সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:বিধাননগরে দলীয় কর্মীদের সভায় শারদ্বত দাবি করেন, একটি তৃণমূল মৃতপ্রায় এবং অন্য গোষ্ঠী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদে টিকে রয়েছে। তাঁর এই বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র কটাক্ষ করে বলেন, “মৃত তৃণমূল আর ঋত তৃণমূল বলেছেন। কিন্তু ধৃত তৃণমূলটা বলতে ভুলে গিয়েছেন।” এরপরই স্বাস্থ্যমন্ত্রীর দফতরের কাজ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, হাসপাতালে রেফার বাড়ছে। পিজি-সহ বিভিন্ন হাসপাতালে দালালির অভিযোগ উঠছে। এসব দিকে স্বাস্থ্যমন্ত্রীর নজর দেওয়া উচিত।

মদনের দাবি, তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে শারদ্বত মুখ্যমন্ত্রীকেও অস্বস্তিতে ফেলেছেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরোধীদের জন্য গণতান্ত্রিক পরিসর বজায় রাখার উদ্যোগের প্রশংসা করেন তিনি।রাজনৈতিক সমীকরণ শীঘ্রই বদলাবে বলেও দাবি মদনের। তাঁর বক্তব্য, বাংলায় শেষ পর্যন্ত ‘অরিজিনাল তৃণমূল কংগ্রেস’-এর নেতৃত্বেই নতুন রাজনৈতিক শক্তি উঠে আসবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন