বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
18:57:15 | কলকাতা
সর্বশেষ সংবাদ

উত্তরপ্রদেশ ভোটের আগেই বিরোধী ইন্ডিয়া জোটে অস্বস্তি!কী বললেন চিরাগ পাসওয়ান?

ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ মতবিরোধ, সমন্বয়ের অভাব ও শরিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। তাঁর দাবি,এই পরিস্থিতিতে বিরোধী জোটের সফল হওয়া কঠিন।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বিরোধী ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ মতবিরোধ, পারস্পরিক বিশ্বাসের অভাব ও সমন্বয় নিয়ে তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। তাঁর দাবি, জোটের শরিক দলগুলির মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার অভাব রয়েছে।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন প্রসঙ্গ তুলে চিরাগ বলেন, জোটের একাধিক দল নিজেদের শরিকদের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা করছে। এই ঘটনা থেকেই জোটের মধ্যে সমন্বয় ও পারস্পরিক বিশ্বাসের অভাব স্পষ্ট হচ্ছে বলে তাঁর মন্তব্য।

চিরাগ পাসওয়ানের দাবি, অভ্যন্তরীণ মতবিরোধ ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে INDIA জোট কখনও সফল হতে পারবে না।

অন্যদিকে, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁর দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ভালো ফল করবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচনের আগে বিরোধী জোটের ঐক্য নিয়ে চিরাগের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন চর্চা তৈরি করেছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন