বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
18:57:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

উড়ালপুলের স্বপ্ন,উচ্ছেদের আতঙ্ক!৩৪০ পরিবারকে উচ্ছেদের নোটিশ—বীরপাড়ায় শুরু বিতর্ক

আলিপুরদুয়ারের বীরপাড়ায় ১৫৫ নম্বর রেলগেটে ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ। নাংডালা রোড, ক্ষুদিরামপল্লী ও শান্তিনগরের ৩৪০ পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়ায় পুনর্বাসনের দাবি জোরালো।

তপন রায়,মানুষের মতামত:বুধবার থেকে নাংডালা রোড, ক্ষুদিরামপল্লী ও শান্তিনগরের প্রায় ৩৪০টি পরিবারের বাড়িতে উচ্ছেদের নোটিশ সাঁটানো শুরু করেছে রেল। ‘পাবলিক প্রিমিসেস অ্যাক্ট, ১৯৭১’-এর ৪ নম্বর ধারায় কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামী ৩০ নভেম্বর আলিপুরদুয়ার জংশনে এস্টেট অফিসারের কাছে হাজির হতে বলা হয়েছে।

তবে ওভারব্রিজ ও অ্যাপ্রোচ রোড নির্মাণের পরিকল্পনা বীরপাড়া-লঙ্কাপাড়া রোড ও মহাত্মা গান্ধী রোডে। অন্য এলাকার বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। কয়েক দশক ধরে বসবাসকারী পরিবারগুলির দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে তাঁদের কোথায় যেতে হবে?

সাংসদ মনোজ টিগ্গা জানিয়েছেন, উচ্ছেদের আগে আলোচনার আশ্বাস দিয়েছেন রেল আধিকারিকরা। পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হলে তিনি দাবি জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন। উড়ালপুলের স্বপ্নের পাশে এখন ৩৪০ পরিবারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন