শুক্রবার, সেপ্টেম্বর 18, 2026
23:02:58 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তোলাবাজির টাকা না দেওয়ায় মহিলাকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

জেলা ভিত্তিক সংবাদ

নদিয়ার শান্তিপুরের ফুলিয়া বয়রা এলাকায় তোলাবাজির টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে মহিলাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বিজেপি নেতা তাপস পালের বিরুদ্ধে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:তোলাবাজির টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধর এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতা তাপস পাল ওরফে নিতাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রা এলাকায়!অভিযোগ,সরকারি কর্মী সাধন ঘোষের পরিবারের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত একটি মামলা রানাঘাট মহকুমা আদালতে বিচারাধীন। সেই সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে তাপস পাল তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ।

পরিবারের দাবি,বাড়িতে সিসিটিভি লাগানোর বিষয় নিয়ে আচমকাই কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে ঢোকেন অভিযুক্ত। সেখানে সাধনের স্ত্রী সুদেষ্ণা ঘোষকে ঘুষি ও থাপ্পড় মারার পাশাপাশি হেনস্তা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।বাধা দিতে গেলে সাধনের বোনকেও মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তাপস পাল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

Share with