সোমবার, নভেম্বর 2, 2026
14:58:21 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মহাকরণ সংলগ্ন বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

কলকাতায় মহাকরণ সংলগ্ন একটি বহুতলের চারতলার অফিসে সোমবার সকালে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:সোমবার সাতসকালে মহাকরণ সংলগ্ন একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বহুতলের চারতলায় অবস্থিত একটি অফিসে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দূর থেকেই দেখা যায় ঘন ধোঁয়ার কুণ্ডলী। সকালবেলা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বহুতল এবং আশপাশের এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই কাজে নেমেছে দমকলের ১০টি ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিতে বহুতলের কাচ ভেঙে ভিতরে জমে থাকা ধোঁয়া বাইরে বের করার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। পাশাপাশি আগুন যাতে অন্য তলায় ছড়িয়ে পড়তে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের সময় অফিসের ভিতরে কেউ ছিলেন কি না, তাও জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানতে অপেক্ষা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন