বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026
04:00:32 | কলকাতা
সর্বশেষ সংবাদ

১৬ জানুয়ারি প্রকাশিত হবে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা

পশ্চিমবঙ্গে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা ২০২৭ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত হবে। খসড়া তালিকা নিয়ে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ২২ ডিসেম্বর পর্যন্ত। জানুন নির্বাচন কমিশনের সম্পূর্ণ সময়সূচি।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:পয়লা জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত হবে রাজ্যের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নিলাম মিনাকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

উপনির্বাচন ও উৎসবের মরশুমের কারণে ভোটার তালিকা সংশোধনের কাজে কিছুটা দেরি হওয়ায় তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই আবেদন মেনেই নতুন দিন ঘোষণা করেছে কমিশন।কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্যের ভোটকেন্দ্রগুলির সরলীকরণের কাজ শেষ করার সময়সীমা বাড়িয়ে ১৩ নভেম্বর করা হয়েছে। খসড়া ভোটার তালিকা তৈরির কাজ শেষ করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে।

এরপর ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি ও আপত্তি জানানোর সুযোগ পাবেন ভোটাররা। জমা পড়া অভিযোগ ও আপত্তি নিষ্পত্তির শেষ সময়সীমা ৮ জানুয়ারি, ২০২৭। সমস্ত প্রক্রিয়া শেষ করে ১৬ জানুয়ারি প্রকাশিত হবে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। ফলে ভোটারদের এখন নতুন সময়সূচি অনুযায়ী তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন