বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026
04:01:23 | কলকাতা
সর্বশেষ সংবাদ

একদিকে মোদি-বিরোধী আন্দোলন,অন্যদিকে আসন নিয়ে লড়াই—‘ইন্ডিয়া’জোটের ঐক্যে কতটা জোর?

বিপ্লব চক্রবর্তী,মানুষের মতামত:কংগ্রেসের নেতৃত্বাধীন বিভিন্ন বিজেপি বিরোধী সেকুলার বামপন্থী অতিবামপন্থী ও আঞ্চলিক দলের জোট ইন্ডিয়া পয়লা নভেম্বর রামলীলা ময়দানে গণ আন্দোলনে নামছে। দিল্লির রামলীলা ময়দানে এই গণ আন্দোলনে লক্ষাধিক মানুষের জমায়েত নিশ্চিত করতে চাইছেন কংগ্রেস নেতারা। এ ব্যাপারে কংগ্রেস মুখ্য ভূমিকা নিয়েছে তাদের পাঞ্জাব হরিয়ানা ইউনিট সেখান থেকে দলের সমর্থকদের দিল্লি আনার ব্যবস্থা করছেন। দিল্লি লাগোয়া পশ্চিম উত্তর প্রদেশ ও পশ্চিম রাজস্থান থেকেও কংগ্রেস বাম দলগুলি ও সমাজবাদী পার্টি তাদের সমর্থকদের দিল্লি নিয়ে আসছেন। ইন্ডিয়া জোট নতুন করে নতুন উৎসাহে দীপাবলির পর আবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আড়ালে মোদি সরকার বিরোধী আন্দোলনে নামছে।ফ্রান্স,ইতালি, জার্মানি,স্পেন,পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন থেকে উৎসাহিত হয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট নেতারা। অন্যদিকে ককরোজ জনতা পার্টিও তাদের মোদি বিরোধী আন্দোলন অব্যাহত রাখারই লাইন নিয়েছেন। ইন্ডিয়া জোট নেতাদের আশা দীপাবলির পর আন্দোলনের তীব্রতা বাড়বে। উত্তর প্রদেশ নির্বাচনকে কেন্দ্র করে সমাজবাদী পার্টিও অত্যন্ত উৎসাহের সঙ্গে এই আন্দোলনে শামিল হয়েছে। অখিলেশ যাদব কংগ্রেসের সঙ্গে উত্তর প্রদেশে সমঝোতার ব্যাপারে আশাবাদী। এদিকে কংগ্রেস উত্তর প্রদেশে ১৫০ আসন দাবি করল শেষ পর্যন্ত ৭০-৭৫ আসনে সমঝোতা হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সমাজবাদী পার্টি মনে করছে যে কংগ্রেসের পক্ষে আসন লড়া সাংগঠনিকভাবে যথেষ্ট তারা দুর্বল। গত নির্বাচনেও দেখা গিয়েছে কংগ্রেস অধিকাংশ আসনে বিজেপির কাছে হেরেছে।

অন্যদিকে,

কংগ্রেসের অভ্যন্তরে এক নেতা কর্মীরা মনে করছেন যে সমাজবাদী পার্টি কৌশলগতভাবে বিজেপির শক্ত ঘাঁটি, শক্ত সিট,বিজেপির জেতা আসন সেখানেই কংগ্রেসকে আসন ছেড়ে দিচ্ছে। নিজেরা ভালো বিজেপি বিরোধী আসনগুলোই লড়ে নিজেদের আসন সংখ্যা বাড়াতে চাইছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন