রবিবার, নভেম্বর 1, 2026
22:09:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

প্রেম থেকে বিচ্ছেদ! কী কারণে আলাদা হলেন সইফ-পুত্র ইব্রাহিম ও পালক?

প্রায় তিন বছরের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর পালক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের। বলিউডে তাঁদের বিচ্ছেদের খবর ঘিরে শুরু হয়েছে জল্পনা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডের তরুণ প্রজন্মের চর্চিত জুটি পালক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের সম্পর্ক নিয়ে এবার বিচ্ছেদের খবর ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর দু’জনেই নাকি পারস্পরিক সমঝোতায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তাঁদের সম্পর্কের ইতি ঘটলেও বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনও বিস্তারিত মন্তব্য করেননি দু’জনের কেউই। একসময় একসঙ্গে তাঁদের উপস্থিতি ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে এবার সেই সম্পর্কেই দাঁড়ি পড়তে চলেছে বলে খবর। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। ফলে ব্যক্তিগত সম্পর্কের এই নতুন মোড় নিয়ে বলিউড মহলে বাড়ছে কৌতূহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন