রবিবার, নভেম্বর 1, 2026
22:49:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভেঙে পড়ল সেতু,মাঝপথে ঝুলে রইল পণ্যবোঝাই ট্রাক,নির্মাণে গাফিলতি নাকি ওভারলোডিং?

কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকের উনিশ বিশা এলাকায় পণ্যবোঝাই ভারী ট্রাক চলাচলের সময় ভেঙে পড়ল সেতু।মাঝপথে আটকে গেল ট্রাক।বন্ধ যান চলাচল,তদন্তে প্রশাসন।

তপন রায়,মানুষের মতামত: ফের সেতু বিপর্যয়ের ঘটনা রাজ্যে। এবার কোচবিহার জেলার মাথাভাঙা-২ ব্লকের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভেঙে পড়ল একটি সেতু। পণ্যবোঝাই ভারী ট্রাক সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই বিকট শব্দে ভেঙে পড়ে সেতুর মাঝের অংশ। ফলে সেতুর উপরেই বিপজ্জনকভাবে আটকে যায় ট্রাকটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ট্রাকের ভারে সেতুর একটি বড় অংশ নিচের দিকে বসে যায়। অতিরিক্ত ওজনের কারণে সেতু ভেঙেছে, নাকি দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবই এই বিপর্যয়ের কারণ, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার পর থেকেই ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী ও সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। কী কারণে সেতুটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশাসনের ভূমিকা ঘিরেও উঠছে প্রশ্ন।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন