শুক্রবার, অক্টোবর 30, 2026
18:50:43 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অঙ্গনওয়াড়ি কর্মীদের আকস্মিক মৃত্যুতে ৫ লক্ষ টাকা,বড় ঘোষণা রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আকস্মিক মৃত্যুতে পরিবার পাবে ৫ লক্ষ টাকা।১ এপ্রিল থেকে কার্যকর নতুন সরকারি নির্দেশিকা।জানুন কারা পাবেন এই সুবিধা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবারের জন্য বড় আর্থিক সুরক্ষার ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকার। এবার কর্মরত অবস্থায় ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে আকস্মিক মৃত্যু হলে সংশ্লিষ্ট কর্মীর পরিবার এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে।

রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। গত ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর বলে জানানো হয়েছে। সরকারি ও এনজিও পরিচালিত আইসিডিএস প্রকল্পের অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা এই সুবিধার আওতায় আসবেন।

নির্দেশিকা অনুযায়ী, আর্থিক সাহায্য পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র-সহ অতিরিক্ত জেলাশাসক (আইসিডিএস) প্রস্তাব পাঠাবেন। সরকারি কর্মীদের মতোই মৃত কর্মীর পরিবারের সংজ্ঞা নির্ধারিত হবে। শিশুদের পুষ্টি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন