শুক্রবার, অক্টোবর 30, 2026
19:20:39 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ইমরানকে সাময়িক স্বস্তি বম্বে হাইকোর্টের,কী বললেন গোবিন্দা?

ইমরান খানের দেশ ছাড়ার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। অন্যদিকে ব্যক্তিগত বিতর্ক নিয়ে মুখ খুলে নতুন আলোচনায় অভিনেতা গোবিন্দা।

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বলিউড ও আইনি মহলে দুই গুরুত্বপূর্ণ খবর ঘিরে চর্চা। অভিনেতা ইমরান খানের দেশ ছাড়ার নির্দেশে অন্তর্বর্তী স্বস্তি দিল বম্বে হাইকোর্ট। বিদেশি নাগরিকত্ব থাকা ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল বিদেশি নিবন্ধন দপ্তর (FRRO)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অভিনেতা। ২ নভেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত ওই নির্দেশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না বলে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্ত্রী সুনীতা আহুজার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে অবশেষে মুখ খুললেন অভিনেতা গোবিন্দা। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাইরের কেউ তাঁর স্ত্রীকে প্রভাবিত করছেন। তবে স্ত্রীর সম্মান বজায় রাখতে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে যেতে চান না বলেও জানান অভিনেতা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন