শুক্রবার, অক্টোবর 30, 2026
15:21:40 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভুটানে হড়পা বানের তাণ্ডব!প্রাণহানি নেই, বিকল সৌরচালিত সেচ প্রকল্প

ভুটানের পুনাখায় মো ছু নদীতে হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্ত সৌরচালিত সেচ প্রকল্প। অচল হয়ে পড়েছে সেচ ব্যবস্থা,ধ্বংসাবশেষে ঢেকেছে পুনাখা-গাসা হাইওয়ের একাংশ। তবে এখনও পর্যন্ত প্রাণহানির খবর নেই।

তপন রায়,মানুষের মতামত:ভুটানের পুনাখায় মো ছু নদীতে রাতের হড়পা বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গুমা এলাকার দোচুখা-জোমলিংথাং-রিৎসা গ্রামে বন্যার জেরে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সৌরবিদ্যুৎচালিত সেচ প্রকল্প। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, প্রকল্পটি বর্তমানে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। চলতি বছরেই এলাকার বাসিন্দাদের চাষের জলের সমস্যা মেটাতে এই ব্যবস্থা চালু করা হয়েছিল।

অন্যদিকে,হড়পা বানের সঙ্গে ভেসে আসা পাথর, মাটি ও ধ্বংসাবশেষে জোমলিংথাং এলাকায় পুনাখা-গাসা সড়কের একটি অংশ ঢেকে গিয়েছে। ফলে ওই এলাকায় যাতায়াতেও সমস্যা তৈরি হয়েছে।প্রকল্পের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতির দিকে নজর রাখছেন স্থানীয় প্রশাসন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন