অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের। বললেন, মুখ্যমন্ত্রী ২ ঘণ্টা সময় দিলেই অভিষেককে দেখে নেবেন। তাঁর মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক।
দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পাল্টা এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। শুক্রবার ব্যারাকপুর থানার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ বছর সময় চাইছেন, আর মুখ্যমন্ত্রী আমাকে ২ ঘণ্টা সময় দিন, আমি ওকে দেখে নিচ্ছি।”
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশকে আক্রমণ করে বলেছিলেন, সরকার পরিবর্তন হলে কেউ রেহাই পাবেন না। সেই মন্তব্যের পাল্টা জবাবেই অর্জুনের এই হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে।
অর্জুনের আরও দাবি, অভিষেকের দুর্নীতি ও একাধিক অনিয়মের বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেও প্রমাণ থাকার দাবি করেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের ঋণের বোঝা নিয়েও সরব হন পরিবহনমন্ত্রী। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি।
