শনিবার, অক্টোবর 31, 2026
18:14:53 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ঠাকুরবাড়ি সফর, রবিবার সফর ঘিরে ঠাকুরনগরে প্রস্তুতি তুঙ্গে

রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আগমন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:রবিবার দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তাঁর ঠাকুরবাড়ি সফর। ফলে তাঁকে স্বাগত জানাতে ঠাকুরনগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মতুয়া মহাসংঘের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব। শুক্রবার সভাস্থল পরিদর্শন করে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও।

শান্তনু ঠাকুরের জানানো কর্মসূচি অনুযায়ী, রবিবার দুপুর ১২টা নাগাদ ঠাকুরবাড়িতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমে মন্দিরে পুজো দেবেন, তারপর সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলন শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজ এবং মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে।সব কর্মসূচি শেষ করে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। তাঁর সফর ঘিরে ঠাকুরনগরে প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তা প্রস্তুতি এখন তুঙ্গে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন