দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। দিল্লিতে টাকা দিয়ে বিক্ষোভে লোক জড়ো করার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। পাল্টা জবাব তৃণমূলের।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ঘিরে এবার সরাসরি আক্রমণ শানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী ও সুজন চক্রবর্তীরা। সেই কর্মসূচিকে ঘিরেই বিরোধীদের তীব্র কটাক্ষ করেন মন্ত্রী।
অর্জুনের দাবি, দিল্লিতে বিক্ষোভ দেখানো বিরোধীদের কাছে সহজ। কিন্তু কলকাতায় একই কর্মসূচি করলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে তাঁদের। তাঁর বিস্ফোরক মন্তব্য, দিল্লিতে এক হাজার টাকা দিলেই ঝান্ডা ধরার লোক পাওয়া যায়। খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলেই লোক জড়ো হয়। বিজেপি ছাড়া অন্য কোনও দলের দিল্লিতে মিছিল করার ক্ষমতা নেই বলেও দাবি করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অর্জুন বলেন, তাঁর রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ যে এখন বিভিন্ন বিরোধী শক্তির সঙ্গে হাত মেলাতে হচ্ছেঅন্যদিকে,অর্জুনের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা প্রদীপ্ত মুখোপাধ্যায়। তাঁর কটাক্ষ, বিভিন্ন সময়ে দলবদলের অভিজ্ঞতা অর্জুনের যথেষ্ট রয়েছে। রাজনৈতিক মহলে দুই শিবিরের এই বাকযুদ্ধ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
