সোমবার, নভেম্বর 2, 2026
17:10:16 | কলকাতা
সর্বশেষ সংবাদ

জমি বিবাদে রক্তাক্ত মালদা,মৃত্যু এক ব্যক্তির! আহত এসএসবি জওয়ান-সহ চার

মালদার মোথাবাড়ির হামিদপুরে জমি বিবাদকে কেন্দ্র করে হামলার অভিযোগ।মৃত্যু শিবচরণ মণ্ডলের, আহত এসএসবি জওয়ান-সহ চারজন।১৩ জনকে আটক করেছে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার মোথাবাড়ি থানার হামিদপুরে। এই ঘটনায় মৃত্যু হয়েছে শিবচরণ মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির। আহত হয়েছেন এসএসবি জওয়ান শশাঙ্ক শেখর যাদব-সহ মোট চারজন। তাঁদের মধ্যে দু’জন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা তথা পেশায় এসএসবি জওয়ান শশাঙ্ক শেখর যাদবের অভিযোগ, তাঁদের পরিবারের প্রায় ৫০ বিঘা পৈতৃক জমি রয়েছে। পাশাপাশি প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তির একাংশও দুষ্কৃতীরা দখল করে রেখেছে। জমি দখলমুক্ত করার জন্য বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি বলে তাঁর দাবি।

রবিবার দুপুরে কৃষকদের নিয়ে ওই জমিতে চাষ করতে যান শশাঙ্ক। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। ঘটনায় চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিবচরণ মণ্ডলের মৃত্যু হয়। আহত শশাঙ্ক শেখর যাদব ও উজ্জ্বল মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই ১৩ জনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সনাতন মণ্ডল পলাতক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন