মঙ্গলবার, নভেম্বর 3, 2026
01:12:55 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ওয়াশিংটনের ভোট, বিশ্বের ভবিষ্যৎ? ট্রাম্পের সামনে বড় রাজনৈতিক পরীক্ষা, নজর গোটা বিশ্বের!

আমেরিকার ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ, মার্কিন নীতি এবং ভারত-সহ গোটা বিশ্বের উপর নির্বাচনের সম্ভাব্য প্রভাব নিয়ে নজর আন্তর্জাতিক মহলের।

বিট্টু রায় চৌধুরী, মানুষের মতামত:আমেরিকার রাজনীতিতে ৩ নভেম্বরের ভোট ঘিরে এবার আন্তর্জাতিক মহলেও বাড়তি আগ্রহ। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের রাজনৈতিক অবস্থানই নয়,আগামী দু’বছরের মার্কিন নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।৪ নভেম্বর ভোটের প্রাথমিক ফল ও প্রবণতার দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব।এই নির্বাচনে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সেনেটের ৩৫টি আসনের জন্য ভোট হয়েছে। মূল লড়াই রিপাবলিকানদের হাতে থাকা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা এবং ডেমোক্র্যাটদের ক্ষমতার ভারসাম্য বদলানোর চেষ্টা ঘিরে।

এবারের নির্বাচনে সাধারণ মার্কিন ভোটারদের কাছে বড় ইস্যু ছিল মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান,স্বাস্থ্য পরিষেবা,অভিবাসন নীতি এবং ইরান যুদ্ধ। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জ্বালানি খরচ নিয়ে অসন্তোষ ট্রাম্প প্রশাসনের কাছে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।এই নির্বাচনের প্রভাব আমেরিকার গণ্ডি ছাড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক রাজনীতিতেও। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, চিনের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ওয়াশিংটনের অবস্থান কী হবে, সেদিকেও নজর রয়েছে বিভিন্ন দেশের।

কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলালে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, বাজেট এবং সরকারি নীতি কার্যকর করার ক্ষেত্রে নতুন রাজনৈতিক বাধা তৈরি হতে পারে। তবে বিদেশনীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে প্রেসিডেন্টের হাতে গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকবে।৩ নভেম্বরের ভোট ট্রাম্পের জন্য মধ্যবর্তী রাজনৈতিক মূল্যায়ন। ৪ নভেম্বরের ফলাফল স্পষ্ট করবে,তাঁর নীতির প্রতি মার্কিন ভোটারদের সমর্থন কতটা রয়েছে। ওয়াশিংটনের এই ভোটের প্রতিধ্বনি আগামী দিনে বিশ্ব রাজনীতিতেও শোনা যেতে পারে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন