বুধবার, নভেম্বর 4, 2026
02:39:10 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সিএএ শুনানি পরিচালনায় ১২ শিক্ষানবিশ আইএএস, তৎপর নবান্ন

রাজ্যে প্রায় আড়াই লক্ষ সিএএ আবেদনকারীর শুনানি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ১২ জন শিক্ষানবিশ আইএএস আধিকারিককে দায়িত্ব দিল নবান্ন। উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় চলবে শুনানি।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:রাজ্যে সিএএ আইনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। চলতি বছরের মধ্যেই তাঁদের আবেদনের শুনানি শেষ করে প্রয়োজনীয় যাচাইয়ের পর নাগরিকত্বের স্বীকৃতিপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়ে এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শুনানি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ করল নবান্ন। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অধীন কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ শুনানির দায়িত্বে থাকা ১২ জন শিক্ষানবিশ আইএএস আধিকারিকের তালিকা প্রকাশ করেছে।

আবেদনকারীদের সিংহভাগই উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার বাসিন্দা। মূলত মতুয়া সম্প্রদায়ের মানুষের আবেদন বেশি হওয়ায় এই দুই জেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুই জেলায় ছয়জন করে মোট ১২ জন আধিকারিকের তত্ত্বাবধানে শুনানি প্রক্রিয়া পরিচালিত হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন