মঙ্গলবার, নভেম্বর 3, 2026
20:30:52 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘বিজেপির প্রধান শত্রু বিজেপিই!’ আলিপুরদুয়ারে দলীয় কোন্দল নিয়ে কড়া বার্তা স্কুল শিক্ষামন্ত্রীর

আলিপুরদুয়ারে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল,আত্মতৃপ্তি ও সাংগঠনিক সমন্বয়ের অভাব নিয়ে সরব স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। স্থানীয় নেতৃত্বকে কড়া বার্তা।

অমিত রায়,মানুষের মতামত:বিরোধীদের মোকাবিলার আগে নিজেদের ঘর সামলাক বিজেপি!দলের অভ্যন্তরীণ কোন্দল, নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব এবং আত্মতৃপ্তি নিয়ে এবার প্রকাশ্যেই সরব হলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। আলিপুরদুয়ারে এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য, “আজ বিজেপির প্রধান রাজনৈতিক শত্রু বিজেপিই।”

দলীয় নেতৃত্বের একাংশের আত্মতৃপ্তির প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, এই মানসিকতা থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। তাঁর অভিযোগ, দলের কেউ একদিকে যাওয়ার কথা বলছেন, আবার কেউ অন্যদিকে। নেতাদের এই মতবিরোধের প্রভাব পড়ছে সংগঠনের নিচুতলায়। ফলে বিভ্রান্ত হচ্ছেন কর্মীরা।

বিশেষ করে মণ্ডল সভাপতিদের সংগঠনের ফাটল মেরামতের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, স্থানীয় নেতৃত্ব নিজেদের সমস্যা মেটাতে ব্যর্থ হলে দলই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাঁর এই মন্তব্যে বিজেপির অভ্যন্তরীণ সংঘাত ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন