মঙ্গলবার, নভেম্বর 3, 2026
21:11:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

উত্তরবঙ্গকে পাখির চোখ!চা শ্রমিকদের জন্য নগদ ৫ হাজার, বাড়ল চালের বরাদ্দ

উত্তরবঙ্গের জন্য জোড়া উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! চা শ্রমিকদের দীপাবলিতে এককালীন ৫ হাজার টাকা এবং ৫০ কেজি চাল দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

তপন রায়,মানুষের মতামত:মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে উত্তরবঙ্গবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় মাসে অন্তত দু’বার এই অঞ্চলে আসার কথাও জানান তিনি।

শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের প্রতিটি চা শ্রমিক এই বিশেষ সুবিধা পাবেন। আগে রেশনে ৩৫ কেজি চাল দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৫০ কেজি করার সিদ্ধান্ত হয়েছে। উত্তরকন্যা থেকেই এই কর্মসূচি চালু করা হবে।

পাশাপাশি ১৮ নভেম্বর আলিপুরদুয়ারের কুমারগ্রামে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী ও জনজাতি গৌরব দিবসে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ২৪ নভেম্বর কোচবিহারের ঐতিহাসিক রাস উৎসবের উদ্বোধনেও থাকবেন তিনি।বন্ধ চা বাগান দ্রুত খোলার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব দেওয়া হয়েছে শ্রমমন্ত্রী অর্জুন সিংকে। উত্তরবঙ্গের উন্নয়ন ও চা শ্রমিকদের স্বার্থে একাধিক পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন