মঙ্গলবার, নভেম্বর 3, 2026
21:11:53 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সাইবার হামলায় বিপর্যস্ত রাশিয়া-ইউক্রেনের এয়ার রেড অ্যালার্ট ব্যবস্থা,ছড়াল ভুয়ো পরমাণু হামলার আতঙ্ক!

অমিত রায়,মানুষের মতামত:রাশিয়া ও ইউক্রেন—দুই দেশেই সাইবার হামলার শিকার হয়েছে এয়ার রেড অ্যালার্ট সংক্রান্ত স্মার্টফোন অ্যাপ। এই হামলার জেরে দুই দেশের নাগরিকদের কাছে জরুরি সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থায় বিঘ্ন ঘটে বলে খবর। তবে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে ইউক্রেনে। সেখানে হ্যাকাররা স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পরমাণু হামলার একটি ভুয়ো সতর্কবার্তা পাঠায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও বিষয়টি দ্রুত নজরে আসে প্রশাসনের। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়,পরমাণু হামলার কোনও ঘটনা ঘটেনি এবং ওই সতর্কবার্তা সম্পূর্ণ ভুয়ো। সাইবার হামলার মাধ্যমে যুদ্ধের পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর এই ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। যুদ্ধের ময়দানের পাশাপাশি সাইবার দুনিয়াতেও রাশিয়া ও ইউক্রেনের সংঘাত যে আরও বিপজ্জনক হয়ে উঠছে, এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন