দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির সঙ্গে বৈঠক করলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। তবে কি ফের কংগ্রেসে যোগ দিতে চলেছেন তিনি? জল্পনা তুঙ্গে।
রিয়া গিরি,মানুষের মতামত:দিল্লির ইন্দিরা ভবনে জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ির সঙ্গে বৈঠক করলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। মঙ্গলবারের এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি এবার পুরনো দল কংগ্রেসেই ফিরতে চলেছেন মনিরুল?
উল্লেখ্য, মনিরুল ইসলামের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা চলছে। ইমরান প্রতাপগড়ির সঙ্গে তাঁর এই সাক্ষাৎ সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে কিংবা কংগ্রেসে যোগদানের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। মনিরুল ইসলাম বা কংগ্রেস নেতৃত্বের তরফেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে এখন নজর রাজনৈতিক পরবর্তী পদক্ষেপের দিকে।
