মঙ্গলবার, নভেম্বর 3, 2026
20:30:48 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিজেপি ও আরএসএস-বিরোধী পোস্টের জের? বন্ধ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সমাজমাধ্যমের হিসাব

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) বিরুদ্ধে পোস্ট করার কারণেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সমাজমাধ্যমের ছবি ও বার্তা আদানপ্রদানের মঞ্চের হিসাব (ইনস্টাগ্রাম) ‘আইএনসিবেঙ্গলকংগ্রেস’ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রদেশ কংগ্রেস।

দলের সমাজমাধ্যম ও ডিজিটাল যোগাযোগ বিভাগের চেয়ারপারসন অশোক ভট্টাচার্য (রাজা) অভিযোগ করেন, স্বৈরাচারী শাসকের তল্পিবাহক হয়ে সমাজমাধ্যমে তাঁদের কণ্ঠরোধ করা যাবে না। ভোট চুরি, বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সর্বত্র তাঁদের লড়াই অব্যাহত থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন