মঙ্গলবার, নভেম্বর 3, 2026
01:12:01 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাদশার জন্মদিনে নতুন রহস্য ফাঁস? করিনার পোস্ট ঘিরে বলিউডে চর্চা

৬১ বছরে পা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। জন্মদিনে কাজল, অজয় দেবগণ ও ফারহা খানের শুভেচ্ছাবার্তা। অন্যদিকে করিনা কাপুরের ২৪ ডিসেম্বরের পোস্ট ঘিরে নতুন প্রজেক্ট নিয়ে জল্পনা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন ঘিরে অনুরাগীদের পাশাপাশি তারকা মহলেও দেখা গেল উৎসবের আবহ। জন্মদিনে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলেন কাজল, অজয় দেবগণ, ফারহা খান-সহ বলিউডের একাধিক পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছাবার্তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।

তবে জন্মদিনের আনন্দের মাঝেই বিশেষ নজর কেড়েছে করিনা কাপুর খানের একটি পোস্ট। শাহরুখকে ঘিরে তাঁর সেই পোস্টে উঠে এসেছে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ তারিখের ইঙ্গিত। ফলে শাহরুখ ও করিনার সম্ভাব্য নতুন প্রজেক্ট কিংবা পুনর্মিলন নিয়ে বলিউডে জল্পনা শুরু হয়েছে।

এর আগে একাধিক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে এই দুই তারকাকে। এবার কি ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন তাঁরা? নাকি রয়েছে অন্য কোনও চমক? করিনার পোস্টের পর সেই প্রশ্নই ঘুরছে অনুরাগীদের মধ্যে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন