তৃণমূল মৃত,তৃণমূল নির্মূল’—জোড়াফুল বিতর্কে শমীকের বিস্ফোরক আক্রমণ
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের পর বিস্ফোরক মন্তব্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের। ‘উপরওয়ালার বিচার’ বলেও কটাক্ষ।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের পরই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর মন্তব্য, “তৃণমূল নেই। তৃণমূল মৃত, তৃণমূল নির্মূল।” ‘উপরওয়ালার বিচার’-এর কথাও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানায়, আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির—কোনও পক্ষই ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম বা ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করতে পারবে না। আসন্ন উপনির্বাচনের জন্য দুই পক্ষকেই আলাদা নাম ও মুক্ত প্রতীক বেছে নিতে হবে।
এই প্রসঙ্গেই শমীক অভিযোগ করেন, উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় তৃণমূলের তরফে ফতোয়া জারি হয়েছিল—আলতা বা সিঁদুরে পদ্মফুল থাকলেও তা ব্যবহার করা যাবে না। তাঁর দাবি, আজকের পরিস্থিতি সেই ঘটনারই ‘উপরওয়ালার বিচার’।তবে সাধারণ মানুষের এই বিষয়টি নিয়ে বিশেষ আগ্রহ নেই বলেও দাবি করেন তিনি।
