শুক্রবার, সেপ্টেম্বর 18, 2026
15:21:08 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নাগেরবাজারে বড়সড় পুলিশি অভিযান! গ্রেফতার ১,উদ্ধার ₹৬.৬০ লক্ষ নগদ ও গুরুত্বপূর্ণ নথি

Administrationkolkata

নাগেরবাজার থানার এলাকায় অভিযানে গ্রেফতার এক। উদ্ধার ল্যাপটপ, রাউটার, অ্যাপল মোবাইল, ₹৬.৬০ লক্ষ নগদ ও গুরুত্বপূর্ণ নথি। তদন্তে কল সেন্টার যোগের ইঙ্গিত।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:নাগেরবাজার থানার এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। অভিযানে একটি ল্যাপটপ, রাউটার, অ্যাপল মোবাইল ফোন এবং নগদ ৬ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ক্রিনশট ও নথিও পুলিশের হাতে এসেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন কল সেন্টারের কার্যকলাপকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার সঙ্গে ওই ব্যক্তির যোগ থাকতে পারে। তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট কল সেন্টারগুলির বিরুদ্ধে ফিশিং, আন্তর্জাতিক কল সুইচিং এবং নম্বর স্পুফিংয়ের মতো কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া ডিভাইস ও নথি খতিয়ে দেখা হচ্ছে।এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না,তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে।

Share with