ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? বেনাপোল থেকে টুঙ্গিপাড়া ‘লং মার্চ’-র জল্পনা,সামনে বড় ঘোষণা!
ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ ও টুঙ্গিপাড়া পর্যন্ত লং মার্চের পরিকল্পনা নিয়ে জোর জল্পনা।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধের দিশারী আওয়ামী লীগ দলের সুপ্রিমো শেখ হাসিনা 24 এর আগস্টে তথাকথিত জুলাই অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে আসেন। তাকে বাংলাদেশ সেনা বিশেষ বিমানে ভারতে পৌঁছে দেয়। তার সঙ্গে তার বোন রেহানাও রাজনৈতিক আশ্রয়ের জন্য নয়াদিল্লির দ্বারস্থ হন। দু বছর হতে চলল শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। আওয়ামী লীগের প্রাক্তন বহু মন্ত্রী, জনপ্রতিনিধি ও দলীয় নেতারাও ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। আগামীকাল নয়াদিল্লিতে প্রথম শেখ হাসিনা আওয়ামী লীগের জাতীয় কমিটির ২০-২২ জন সদস্যের সঙ্গে মুখোমুখি বৈঠকে মিলিত হবেন। শেখ হাসিনা আগেই ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে বিজয়ের মাসে বাংলাদেশে ফিরবেন। প্রাণের ঝুঁকি নিয়েও তিনি বাংলাদেশে ফিরতে প্রস্তুত। এদিকে অক্টোবরেই শেখ হাসিনা নয়াদিল্লিতে এক বৃহৎ আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে মিলিত হবেন এবং তার ভবিষ্যৎ প্ল্যান সেখানে ঘোষণা করবেন। এদিকে জানা গেছে যে শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার আগে লং মার্চের পরিকল্পনা নিয়ে দলের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছেন। একটা সময় ঠিক হয়েছে আকাশপথের বদলে সড়কপথে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বেনাপোল দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন। সেখান থেকে তিনি ফরিদপুরের টুঙ্গিপাড়ায় তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য লং মার্চ যাত্রা শুরু করবেন।এই লং মার্চ যাত্রায় হাজার হাজার লাখ লাখ স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধ সমর্থক আওয়ামী লীগের কর্মী সমর্থক অংশ নেবেন।
