ট্রাফিক সামলাতে আরও শক্তিশালী পরিকাঠামো, নতুন কন্ট্রোল রুম উদ্বোধন মুখ্যমন্ত্রীর
সল্টলেকে পশ্চিমবঙ্গ পুলিশের নবনির্মিত ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চালু হল নতুন পরিকাঠামো, উপস্থিত রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কলকাতায় পশ্চিমবঙ্গ পুলিশের নবনির্মিত ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন হল শুক্রবার। সল্টলেকের সেক্টর-২ এলাকায় আরক্ষা ভবনের সপ্তম তলায় তৈরি এই নতুন কন্ট্রোল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সিদ্ধিনাথ গুপ্তা-সহ একাধিক আইপিএস আধিকারিক।
১৮ সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে নতুন পরিকাঠামোর গুরুত্ব তুলে ধরা হয়। শহর ও রাজ্যের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ, নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের ক্ষেত্রে এই কন্ট্রোল রুম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজ্য পুলিশের ট্রাফিক হেডকোয়ার্টার্সের অধীনে এই নতুন পরিকাঠামো চালু হওয়ায় ট্রাফিক ব্যবস্থাপনায় আরও সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে।
