শুক্রবার, সেপ্টেম্বর 18, 2026
14:44:10 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রেজিনগরে ভোট কাটাকাটি,নন্দীগ্রামে জমি ধরে রাখার পরীক্ষা—কী হবে ৬ অক্টোবর?

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বিজেপি-সহ একাধিক দলের প্রার্থী ঘোষণায় জমে উঠেছে লড়াই। নজরে দুই কেন্দ্রের ভোট-সমীকরণ।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করেছে হাসিরানি রথকে। রেজিনগরে দলের প্রার্থী শাশ্বর সরকার। অন্যদিকে তৃণমূল, কংগ্রেস এবং বামফ্রন্টও পৃথক প্রার্থী দিয়েছে। ফলে দুই কেন্দ্রেই বহুমুখী লড়াইয়ের ছবি স্পষ্ট।

বিশেষ নজর রয়েছে রেজিনগরের দিকে। সংখ্যালঘু ভোটের পাশাপাশি একাধিক দলের প্রার্থী থাকায় ভোটের সমীকরণ কীভাবে বদলায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে বিভিন্ন দলের ভোট ভাগাভাগির সম্ভাবনা নিয়ে যে হিসাব-নিকাশ চলছে, তা এখনও রাজনৈতিক পর্যবেক্ষণ হিসেবেই রয়েছে।

এদিকে উপনির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠকও হয়েছে। দলের রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশ।ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দুই কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Share with