শুক্রবার, সেপ্টেম্বর 18, 2026
16:58:03 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাজনৈতিক আক্রোশের অভিযোগ!বিজেপি কর্মীর বাড়িতে রাতের হামলা,আতঙ্কে পরিবার

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

বসিরহাটের দাসপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে ফসল ও গাছপালা নষ্টের অভিযোগ।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের দাবি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দলীয় কার্যালয় তৈরির জন্য ঘর দেওয়াকে কেন্দ্র করে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা ও ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে বসিরহাটে। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকার ঘটনা। স্থানীয় বিজেপি কর্মী পঞ্চানন দাসের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তাঁর একটি ঘরে বিজেপির দলীয় কার্যালয় করা হয়েছিল। এরপর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি তাঁর।

অভিযোগ,রাতের অন্ধকারে কয়েকজন তাঁর বাড়িতে ঢুকে গাছপালা ও ফসল নষ্ট করে। এমনকি ফসল কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের। বাড়িতে ঢোকার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে বলেও জানানো হয়েছে। পঞ্চানন দাস ও ভাস্কর চৌধুরীর দাবি, রাজনৈতিক বিরোধের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনায় কারা জড়িত, তা এখনও তদন্তসাপেক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Share with