শুক্রবার, সেপ্টেম্বর 18, 2026
14:44:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুরসভায় আলাদা ঘর, সঙ্গে কর্মী-পরিকাঠামো! কার্তিক মহারাজকে ঘিরে বড় সিদ্ধান্ত

kolkataRecent News

কলকাতা পুরসভায় রোড রি-নেমিং কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের জন্য অফিস বরাদ্দ হয়েছে।পুজোর পর থেকে অফিসে বসবেন তিনি,জমা নেওয়া হবে রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাবও।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:কলকাতা পুরসভায় এবার স্থায়ী অফিস পেতে চলেছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ। কলকাতা পুরসভার রোড ‘রি-নেমিং’ কমিটির চেয়ারম্যান হিসেবে তাঁর জন্য পুরসভার কেন্দ্রীয় ভবনে পৃথক অফিস তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, প্রাক্তন মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের ব্যবহৃত ঘরটি সংস্কার করে নতুন অফিস হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে। দুর্গাপুজোর পর থেকেই সেখানে বসার কথা কার্তিক মহারাজের।

শুধু চেয়ারম্যানের বসার জায়গা নয়, অফিসে স্থায়ী কর্মী ও প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে। আগে এই কমিটির চেয়ারম্যান ছিলেন কবি জয় গোস্বামী। তাঁর জন্য অবশ্য পুরসভায় পৃথক অফিস ছিল না।

কার্তিক মহারাজ জানিয়েছেন, রাস্তার নাম পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও আবেদন গ্রহণ করবে এই অফিস। সাধারণ মানুষও কোনও রাস্তার নাম বদল নিয়ে প্রস্তাব বা মতামত জমা দিতে পারবেন। এরপর কমিটি সেই আবেদন খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। পুজোর পরেই কমিটির প্রথম বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share with