শুক্রবার, সেপ্টেম্বর 18, 2026
15:25:31 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পাহাড়ে হানিমুনে ভয়াবহ দুর্ঘটনা,বারবিকিউয়ের আগুনে গুরুতর ঝলসে গেলেন নববধূ

Accidentজেলা ভিত্তিক সংবাদ

পাহাড়ে হানিমুনে গিয়ে সিটংয়ের হোমস্টেতে বারবিকিউয়ের আগুনে গুরুতর দগ্ধ নববধূ নিকিতা। শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।

 

তপন রায়,মানুষের মতামত:প্রেমের পর বিয়ে, সংসারের বয়স মাত্র দু’মাস। নতুন জীবনের প্রথম হানিমুনে পাহাড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন চোপড়ার নববধূ নিকিতা। সিটংয়ের একটি হোমস্টেতে বারবিকিউ করার সময় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে গুরুতরভাবে ঝলসে যান নিকিতা। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বামী সৌভিকের সঙ্গে সিটংয়ে হানিমুনে গিয়েছিলেন নিকিতা। রাতে হোমস্টেতে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল। সেই সময় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে এবং নিকিতার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়।

পরিবারের অভিযোগ, হোমস্টেতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। দুর্ঘটনার পর কর্তৃপক্ষের সহযোগিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। আগুন কীভাবে ছড়াল এবং নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with