ক্যাটরিনার ওজন নিয়ে কটাক্ষ!ট্রোলারদের ঠিক কি জবাব দিলেন আলি জাফর?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:গণেশ চতুর্থীর অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে প্রকাশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। ২০২৫ সালের নভেম্বরে মা হওয়ার পর এটি ছিল তাঁর অন্যতম প্রথম বড় প্রকাশ্য উপস্থিতি। এরপরই সোশ্যাল মিডিয়ার একাংশ ক্যাটরিনার চেহারা ও ওজন নিয়ে কটাক্ষ শুরু করে। বিষয়টি নিয়ে এবার সরব হলেন পাকিস্তানি অভিনেতা-গায়ক আলি জাফর, যিনি ক্যাটরিনার সঙ্গে ‘মেরে ব্রাদার কি দুলহন’ ছবিতে কাজ করেছিলেন।
একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে আলি বলেন, কোনও নারীর শরীর বা চেহারা নিয়ে পুরুষদের তৈরি করা সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়া ঠিক নয়। তাঁর কথায়, প্রত্যেক মানুষ নিজের জীবনের নানা পরিস্থিতির মধ্য দিয়ে যান। তাই অন্যের চেহারা নিয়ে সমালোচনা না করে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। তিনি আরও বলেন, পুরুষদের ক্ষেত্রেও নিখুঁত শরীরের প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
