কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাকে ঘিরে প্রায় ২৫০ কিমি রিং রোড প্রকল্পের ডিপিআর তৈরির জন্য আন্তর্জাতিক টেন্ডার ডাকল NHAI। জানুন প্রকল্পের বিস্তারিত।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির ঘোষণার পরই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাকে ঘিরে প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা বা ডিপিআর তৈরির জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক টেন্ডার আহ্বান করা হয়েছে।
NHAI-এর কলকাতা প্রকল্প বাস্তবায়ন ইউনিটের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের মধ্যে প্রস্তাবিত রিং রোডের ডিপিআর তৈরির জন্য যোগ্য পরামর্শদাতা সংস্থার কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। ২৫ নভেম্বর থেকে ২০২৭ সালের ১১ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দেওয়া যাবে। ১২ জানুয়ারি দুপুর ১২টায় দরপত্র খোলা হবে।
প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। যানজট কমানো এবং শহরের বাইরের যান চলাচল সহজ করার লক্ষ্যেই এই পরিকল্পনা। তবে রিং রোডের নির্দিষ্ট রুট, নির্মাণ খরচ ও কাজ শুরুর সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি। আপাতত ডিপিআর তৈরির প্রক্রিয়াই শুরু হল।
