শনিবার, নভেম্বর 28, 2026
08:04:30 | কলকাতা
সর্বশেষ সংবাদ

২০২২ সালের এফআইআর থেকে মুক্তি?শুভেন্দুর মামলায় রাজ্যের প্রত্যাহার রিপোর্ট,নিষ্পত্তি হাই কোর্টে

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২০২২ সালে সাঁকরাইল থানায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টে প্রত্যাহারের রিপোর্ট জমা পড়তেই মামলার নিষ্পত্তি।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া চার বছরের পুরনো মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন আইনি টানাপোড়েন চলছিল।

২০২৫ সালে এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিলেন। শুক্রবার রাজ্যের তরফে মামলা প্রত্যাহারের চূড়ান্ত রিপোর্ট জমা পড়ে। এরপর বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস মামলাটির নিষ্পত্তি করেন।

চার বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার অবসান ঘটায় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন