শনিবার, নভেম্বর 28, 2026
08:04:30 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ড! সরছে কোটি কোটি টাকার অর্ডার! ভারতের সামনে কি বড় সুযোগ?

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসায়িক অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলি অর্ডার সরিয়ে নিচ্ছে। প্রায় ২,৩৫০ কোটি টাকার বরাত অন্য দেশে যাওয়ায় লাভবান হওয়ার সম্ভাবনা ভারতের পোশাক শিল্পের।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের পোশাক শিল্পে। পরিস্থিতির জেরে একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে উৎপাদন ও অর্ডার সরিয়ে অন্য দেশে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের পোশাক শিল্পের।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পোশাক বাজারে অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। কম উৎপাদন খরচ, দক্ষ শ্রমিক এবং বৃহৎ রপ্তানি পরিকাঠামোর কারণে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলি সেখানে বিপুল পরিমাণ পোশাক তৈরি করত। কিন্তু সাম্প্রতিক অস্থিরতা, সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা এবং ব্যবসায়িক ঝুঁকি বাড়ায় বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে সংস্থাগুলি।

অভিযোগ, প্রায় ২,৩৫০ কোটি টাকার অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে অন্য দেশে স্থানান্তরিত করা হয়েছে। এই অর্ডারের একটি উল্লেখযোগ্য অংশ ভারতের দিকে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের তামিলনাড়ু, গুজরাত, মহারাষ্ট্র এবং অন্যান্য পোশাক উৎপাদন কেন্দ্রগুলি নতুন অর্ডার পাওয়ার সুযোগ পেতে পারে।

বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এই পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, ভারতের রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করার নতুন সুযোগ তৈরি হতে পারে।

 

(সূত্র:Reuters)

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন