মঙ্গলবার, নভেম্বর 3, 2026
21:55:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ঘুমন্ত রাহুলের পোস্টারে ছয়লাপ সল্টলেক! রাজনৈতিক চক্রান্ত, নাকি নিছক প্রচার?

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দিল্লির রাজপথে বিরোধীদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। অথচ কলকাতার সল্টলেকে তাঁর ঘুমন্ত অবস্থার পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মঙ্গলবার সকালে করুণাময়ী বাস টার্মিনাস, করুণাময়ী মোড়-সহ সল্টলকের বিস্তীর্ণ এলাকায় নজরে আসে এই পোস্টার। স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার সন্ধ্যা পর্যন্ত কোথাও পোস্টারগুলি দেখা যায়নি। রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে কে বা কারা সেগুলি লাগিয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, সোমবার কলকাতায় বিজেপি সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে মহামিছিল অনুষ্ঠিত হলেও সেখানে এমন পোস্টার দেখা যায়নি। তাহলে রাতারাতি সল্টলেকজুড়ে এই পোস্টার লাগানোর নেপথ্যে কারা? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন