মঙ্গলবার, নভেম্বর 3, 2026
21:57:46 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৪৫০ কোটি টাকার বাজেটে শাহরুখের ‘কিং’ কেরিয়ারের সবচেয়ে বড় ছবির প্রস্তুতি!

রিয়া গিরি,মানুষের মতামত:বলিউডের বাদশা শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ছবিটি নিয়ে সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে, এই ছবির বাজেট প্রায় ৪৫০ কোটি টাকা। ফলে এটি শাহরুখ খানের কেরিয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে।

অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে জোর চর্চা। বড় বাজেটের পাশাপাশি ছবির গল্প, অ্যাকশন দৃশ্য এবং তারকাদের অভিনয় নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ছবির নতুন গান ‘তু মিল যায়ে’। গানটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সব মিলিয়ে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে শাহরুখের ‘কিং’। এবার বড় পর্দায় বাদশা কতটা চমক দেখান, সেদিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন