বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
16:06:13 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ঘরে দাউদাউ আগুন! শুয়োর বাঁচাতে গিয়ে জখম প্রৌঢ়,ফালাকাটায় চাঞ্চল্য

জেলা ভিত্তিক সংবাদ

আলিপুরদুয়ারের ফালাকাটার উমাচরণপুরে সরকারি আবাস যোজনার ঘরে ভয়াবহ আগুন।শুয়োর বাঁচাতে গিয়ে জখম এক প্রৌঢ়।

তপন রায়,মানুষের মতামত:আলিপুরদুয়ারের ফালাকাটার উমাচরণপুরে সরকারি আবাস যোজনার একটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে জখম হয়েছেন এক প্রৌঢ়।পাশাপাশি একটি শুয়োরের মৃত্যু হয়েছে এবং আরও একটি শুয়োর জখম হয়েছে।

জানা গিয়েছে, উমাচরণপুরের বাসিন্দা সাকিরাম ওরাও শ্রমিকের কাজ করেন। এদিন তিনি কাজের জন্য বাইরে ছিলেন। সেই সময় খবর আসে, কয়েকদিন আগে পাওয়া সরকারি আবাস যোজনার ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফেরেন।ওই ঘরে পরিবার এখনও বসবাস শুরু করেনি। সেখানে প্রায় ২০০ আঁটি পাঠশোল ও দুটি শুয়োর ছিল। আগুন লাগার পর সাকিরামের বাবা কাতিরাম ওরাও শুয়োর দুটিকে বাঁচাতে ঘরের ভিতরে ঢোকেন। কিন্তু আগুনে তিনি জখম হন। একটি শুয়োর ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহত কাতিরামকে প্রথমে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বীরপাড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগ

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।