বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
14:29:50 | কলকাতা

মঙ্গলবার-বৃহস্পতিবার ‘জনতার দরবার’! অভিযোগ শুনতে মাঠে নামবেন পুলিশকর্তারা,জারি নয়া নির্দেশ

Administrationkolkata

জনসংযোগ বাড়াতে নতুন নির্দেশ কলকাতা পুলিশের। প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ মানুষের অভিযোগ শুনবেন ফিল্ড-লেভেল পুলিশ আধিকারিকরা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জনসংযোগ বাড়াতে এবার নতুন কোনও প্রকল্প নয়, সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে অভিযোগ শোনা ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ কলকাতা পুলিশের। এ বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার।

লালবাজার থেকে জারি করা নির্দেশিকায় থানার অফিসার-ইন-চার্জ থেকে শুরু করে অ্যাডিশনাল সিপি পদমর্যাদার ফিল্ড-লেভেল আধিকারিকদের জন্য নির্দিষ্ট দিন ও সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করতে হবে।

এই সময় নাগরিকরা তাঁদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি পুলিশ আধিকারিকদের জানাতে পারবেন। অভিযোগ শোনার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করে তা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও করতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের।

লালবাজারের এই নির্দেশের ফলে জনসংযোগের ক্ষেত্রে নতুন একটি কাঠামো তৈরি হল। আলাদা কোনও প্রকল্পের পরিবর্তে নিয়মিতভাবে ফিল্ড-লেভেল পুলিশ আধিকারিকদের সাধারণ মানুষের মুখোমুখি বসিয়ে অভিযোগ শোনার ব্যবস্থাকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হল।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।