বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
12:37:46 | কলকাতা

বিগ বস বাংলায় আলেকজান্দ্রা-রাজবীরের ঝামেলা এবার সোশ্যাল মিডিয়ায়! কী বললেন সাংবাদিক মৌপিয়া নন্দী?

kolkataবিনোদন

বিগ বস বাংলায় আলেকজান্দ্রা টেলর ও রাজবীরের বাগ্‌বিতণ্ডা ঘিরে বিতর্ক।ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া সাংবাদিক মৌপিয়া নন্দীর।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:‘বিগ বস বাংলা’র সাম্প্রতিক পর্বে আলেকজান্দ্রা টেলর ও রাজবীরের তীব্র বাগ্‌বিতণ্ডা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।শোয়ার ঘরে মেকআপ করার সময় আলেকজান্দ্রার অভিযোগ,রাজবীর একদৃষ্টে তাঁর দিকে তাকিয়ে ছিলেন,যা তাঁর অস্বস্তিকর লাগে।পাল্টা রাজবীর জানান, ঘরের সদস্যদের পর্যবেক্ষণ করার সময় তিনি স্বাভাবিকভাবেই তাকাচ্ছিলেন। এরপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি বাড়তে থাকে এবং একপর্যায়ে কটু মন্তব্যও শোনা যায়।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান সাংবাদিক মৌপিয়া নন্দী। তাঁর দাবি, আলেকজান্দ্রার বক্তব্যের মধ্যে রাজবীরকে ‘গরিব’ বলে অপমান করার মানসিকতা প্রকাশ পেয়েছে। মৌপিয়া আরও দাবি করেন, ওই মন্তব্য ও বলার ভঙ্গিতে তিনি জাতিবিদ্বেষের ছাপ দেখতে পেয়েছেন। তবে রাজবীরকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং তাঁর আর্থিক পরিস্থিতি সম্পর্কেও অবগত নন বলে স্পষ্ট করেন।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মৌপিয়া আলেকজান্দ্রাকে ‘রেসিস্ট’ বলেও মন্তব্য করেন এবং তাঁকে শো থেকে বাদ দেওয়ার পাশাপাশি দেশ থেকে ডিপোর্ট করার দাবি তোলেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।