শনিবার, নভেম্বর 7, 2026
02:19:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সিঙ্গুর আন্দোলন নিয়ে ফের সরব বিমান বসু! টাটার ন্যানো প্রকল্প ঘিরে পুরনো বিতর্ক উস্কে দিলেন বাম নেতা

সিঙ্গুরের জমি আন্দোলন ও টাটার ন্যানো প্রকল্প নিয়ে ফের মুখ খুললেন বিমান বসু। জ্যোতি বসুর শিল্পনীতি, বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়নের উদ্যোগ এবং বাংলায় শিল্পের খরা নিয়ে একাধিক মন্তব্য করলেন প্রবীণ বাম নেতা।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:সিঙ্গুরের শিল্পায়ন ও জমি আন্দোলন নিয়ে ফের মুখ খুললেন প্রবীণ বাম নেতা বিমান বসু। তাঁর বক্তব্য, সিঙ্গুরে যাঁরা জমি দিয়েছিলেন, তাঁরা আদৌ কতটা উপকৃত হয়েছিলেন, তা জানতে এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলা উচিত। টাটার ন্যানো প্রকল্প শুরু হওয়ার সময় সিঙ্গুরে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনের নামে সেই সময় যা ঘটেছিল, মানুষ তা ভুলে গিয়েছেন বলেও কটাক্ষ করেন বিমান বসু।

শিল্পায়ন নিয়ে তিনি বলেন, জ্যোতি বসুর আমলেই শিল্পনীতি তৈরি হয়েছিল। বিদ্যুৎ উৎপাদনে কোলাঘাট, বক্রেশ্বর, সাঁওতালডিহি ও সাগরদিঘির মতো কেন্দ্র গড়ে ওঠে। বুদ্ধদেব ভট্টাচার্য সেই নীতির পথেই শিল্প আনার চেষ্টা করেছিলেন। কৃষির সাফল্যের ভিত্তিতে শিল্পায়নের পরিকল্পনা নেওয়া হয়েছিল বলেও দাবি তাঁর।

পাশাপাশি,গতকালের তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন বিমান বসু। শিল্পের ক্ষরার দায় শুধু বামেদের ঘাড়ে চাপানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন