বুধবার, নভেম্বর 4, 2026
19:41:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

এক বছরের মধ্যে ১ লক্ষ চাকরির লক্ষ্যমাত্রা! নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে এক বছরের মধ্যে ১ লক্ষ সরকারি চাকরির লক্ষ্যমাত্রা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৬৩,৪৯৬টি নিয়োগের প্রক্রিয়া, ১৫২ জন কো-অপারেটিভ ইন্সপেক্টরের নিয়োগ এবং শিক্ষক-পুলিশ-পঞ্চায়েত পদে নিয়োগ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী ২০২৭ সালের ৮ মে-র মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ১ লক্ষ চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি সরকার। বুধবার সমবায় দফতরের ১৫২ জন কো-অপারেটিভ ইন্সপেক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তাঁর দাবি, ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৬৩ হাজার ৪৯৬টি নিয়োগের প্রক্রিয়া অনুমোদিত হয়েছে বা শুরু হয়েছে। এর মধ্যে শিক্ষক ও স্কুলকর্মী পদে ৩৩ হাজার ৪০৯টি এবং পুলিশ ও স্বরাষ্ট্র দফতরে ১২ হাজার ১৪৭টি পদ রয়েছে। পাশাপাশি পঞ্চায়েত স্তরে ৭ হাজার ১১৯টি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

মুখ্যমন্ত্রী জানান, নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা এবং সংরক্ষণের নিয়ম মেনে চলা হবে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন-সহ নিয়োগকারী সংস্থাগুলি স্বাধীনভাবে কাজ করবে। রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ৪ হাজার কোটি টাকা ডিএ মেটানোর এবং সপ্তম বেতন কমিশন কার্যকরের বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন