বুধবার, নভেম্বর 4, 2026
15:28:48 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কোনও লক্ষণ নেই,তবুও বিপদ!জরায়ু মুখের ক্যান্সার ঠেকাতে কখন করবেন পরীক্ষা?জানাচ্ছেন ডাঃ অরিজিৎ নাগ

মেয়েদের জরায়ুর নিচের যে মুখটা যোনির সাথে যুক্ত থাকে,সেখানেই এই ক্যান্সার হয়। মেডিসিন অনুযায়ী প্রায় ৯৯% ক্ষেত্রে এর কারণ হল এইচপিভি (Human Papilloma Virus) ভাইরাস,যা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়।

কাদের বেশি ঝুঁকি?

অল্প বয়সে বিয়ে,বেশি সন্তান, ধূমপান, দীর্ঘদিন জন্মনিরোধক বড়ি খাওয়া,রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা।

লক্ষণ?

সহবাসের পর রক্ত যাওয়া,অনিয়মিত বা বেশি রক্তস্রাব, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, তলপেটে ব্যথা। তবে শুরুর দিকে কোনো লক্ষণ নাও থাকতে পারে, তাই টেস্ট করাটাই আসল।

পরীক্ষা:২৫ থেকে ৬৫ বছর বয়সী সব মহিলার ৩ বছর অন্তর Pap Smear বা HPV DNA টেস্ট করা উচিত।

টিকাকরণ (HPV Vaccine) – প্রতিরোধের উপায়

এটাই এখন পর্যন্ত এই ক্যান্সার আটকানোর সবচেয়ে কার্যকরী উপায়।

১. টিকার নাম: Gardasil 4, Gardasil 9 এবং ভারতের তৈরি Cervavac

২. কাদের দেওয়া হয়: ৯ থেকে ২৬ বছরের ছেলে-মেয়ে উভয়ের জন্য সবচেয়ে কার্যকরী। ২৭ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত ডাক্তারের পরামর্শে দেওয়া যেতে পারে।

৩. ডোজ (মেডিসিন অনুযায়ী):

– ৯-১৪ বছর: ২টি ডোজ – প্রথম ডোজের ৬ মাস পর দ্বিতীয়টি

– ১৫ বছরের বেশি: ৩টি ডোজ – ০, ২ মাস ও ৬ মাসে

৪. ছেলেদের কেন দেওয়া হয়: এই ভাইরাস ছেলেদেরও মুখ, গলা ও যৌনাঙ্গের ক্যান্সার করতে পারে এবং ছেলেরা ভাইরাস ছড়ায়। তাই ছেলেদের টিকা দিলে সবার সুরক্ষা বাড়ে।

যৌন জীবন শুরু হওয়ার আগে এই টিকা নিলে ৯০% পর্যন্ত এই ক্যান্সার আটকানো সম্ভব। টিকা নিলেও মেয়েদের ক্ষেত্রে নিয়মিত Pap Smear পরীক্ষা চালিয়ে যেতে হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন