বুধবার, নভেম্বর 4, 2026
15:26:19 | কলকাতা
সর্বশেষ সংবাদ

স্ত্রীর মুন্ডু হাতে মন্দিরে বসে স্বামী!গঙ্গারামপুরে নৃশংস খুনের অভিযোগে আটক যুবক

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে স্ত্রী সীমা সরকারকে খুনের অভিযোগে আটক স্বামী রিন্টু ঘোষ। অভিযোগ, স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে বাড়ির পাশের মন্দিরে বসেছিলেন তিনি।

তপন রায়,মানুষের মতামত:দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। বুধবার সকালে শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তের নাম রিন্টু ঘোষ। অভিযোগ, স্ত্রী সীমা সরকারকে খুন করে তাঁর কাটা মুন্ডু হাতে নিয়ে বাড়ির পাশের একটি মন্দিরে বসেছিলেন তিনি। অন্য হাতে ছিল কাটারি।

স্থানীয়দের দাবি, সকালে মন্দিরে রিন্টুকে ওই অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তাঁদের চিৎকারেও প্রথমে নির্বিকার ছিলেন অভিযুক্ত। পরে মুন্ডু হাতে নিয়েই মন্দির থেকে বেরিয়ে আসেন তিনি। আতঙ্কে পিছিয়ে যান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। উদ্ধার করা হয়েছে সীমার মুন্ডু ও ধড়বিহীন দেহ।

প্রতিবেশীদের প্রাথমিক দাবি, দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন